,

পুলিশ হেফাজতে থাকা যুবকের হ্যান্ডকাপ পরা মরদেহ উদ্ধার

news-image

জেলা প্রতিনিধি : নরসিংদীতে পুলিশ হেফাজতে সুজন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হ্যান্ডকাপ পরা অবস্থায় নিহতের মরদেহ হাড়িদোয়া নদী থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে শহরের হাজিপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুজন সাহা (২২) হাজিপুর দাসপাড়া এলাকার অজিত সাহার ছেলে। তিনি শেকেরচরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

নিহতের পরিবারের দাবি, গ্রেফতারের পর পুলিশ তাকে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হলে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে নদীতে ফেলে দেয়।

তবে পুলিশ বলছে, নিহত সুজনকে গ্রেফতারের পর থানায় নেওয়ার সময় তিনি পুলিশের ওপর হামলা করেন এবং পালিয়ে যেতে নদীতে ঝাঁপ দেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, সুজন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

পুলিশ হেফাজতে মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, থানায় নেওয়ার সময় সুজন পুলিশ অফিসার মোজাম্মেল ও কনসস্টেবল মাইনুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে সে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়। তার হামলায় দারোগাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য