সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মঞ্চে জনতার মুখোমুখি চেয়ারম্যান প্রার্থীরা

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ইউপি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়াও যে প্রার্থীই নির্বাচিত হোক সম্মিলিতভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

রানীশংকৈল উপজেলার একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে লেহেম্বা ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান প্রার্থী সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য প্রার্থীদের নিয়ে একই মঞ্চে জনতার মুখোমুখি এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রভাষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক জুলফিকার আলী ভুট্টো ও সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম শেখ এর সঞ্চালনায় সোমবার সন্ধ্যায় ঝাড়বাড়ী গোগর সরকারী প্রাইমারি স্কুল মাঠে এবারের ইউপি নির্বাচনে অংশগ্রহণ করা লেহেম্বা ইউনিয়নের সকল চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা এতে উপস্থিত থেকে তাদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় দেশ ও দশের এবং জনকল্যাণ মূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রতিক প্রার্থী আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক রওশন আলী, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিক খালেকুজ্জামান রয়েল, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিক গোলাম রাব্বানী বুধুসহ সকল সাধারণ সদস্য সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা প্রমূখ।

এতে লেহেম্বা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার তিন হাজারেও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে চেয়ারম্যানদের বিভিন্নজনের ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকলেও তারা একটি স্থানে একমত পোষণ করে বলেন, এ লেহেম্বা ইউনিয়নকে মাদক, ইভটিজিং মুক্ত পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।

এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সেবার মান নিশ্চিত করাসহ রাস্তাঘাট নির্মাণ শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন চিকিৎসার মান উন্নত করণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গিকার করেন তারা।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস