,

নাইজারে আগুনে পুড়ে প্রাণ গেল ২৫ শিশুর

news-image

অনলাইন ডেস্ক : নাইজারের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের খড়ের-ছাদে আগুন লাগায় সেখানে থাকা ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও ১৪ শিশু আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নাইজার সরকার। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাইজার সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে স্কুলে আগুন লেগেছে তা রাজধানীর ৬০০ কিলোমিটার পূর্বে মারাদি অঞ্চলে অবস্থিত। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে আগুনে স্কুলটির তিনটি শ্রেণিকক্ষ পুরে গেছে বলে জানিয়েছেন দেশটির আঞ্চলিক শিক্ষাবিষয়ক পরিচালক মামান হাদি।

এদিকে, এই ঘটনার পর স্কুলটির সব ক্লাস বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মারাদি অঞ্চলে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছরে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত এপ্রিলেই নাইজারের রাজধানী নিয়ামিতে প্রাক-প্রাথমিকের ২০ শিশুর মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য