,

সিনেমার প্রচারে গিয়ে সেলফি নিয়ে বিরক্ত সালমান

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় সালমান খানের নতুন সিনেমা ‘অন্তিম’। ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সাল্লু ভাই। নানা শোতে যাচ্ছেন। নানা অঞ্চলেও যেতে হচ্ছে। প্রচারণা করতে গিয়ে কিছু বিরক্তিকর মুহূর্ত এসে যাচ্ছে সামনে।

সুপারস্টার বলে কথা। যেখানে উদয় হন, অনুরাগীদের সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এই করোনাকালেও তার খুব একটা পরিবর্তন নেই। লোকজন গায়ের ওপর এসে সেলফি তুলছেন। এতেই বিরক্ত সালমান খান।

২৬ নভেম্বর মুক্তি পাবে সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সিনেমার প্রচারে গিয়েছিলেন সালমান। তাকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সংবাদমাধ্যমের ফটোগ্রাফাররা। এমন পরিস্থিতিতেই এক অতি উৎসাহী অনুরাগী মাস্ক নামিয়ে সালমানের সঙ্গে সেলফি তুলতে যান। তাতেই বিরক্ত হন সালমান।

বিরক্ত হলেও প্রথমে অনুরাগীকে কিছু বলেননি সালমান। কিন্তু ভাইজানকে সামনে পেয়ে কোন অ্যাঙ্গেল থেকে তার সঙ্গে সেলফি তুলবেন তা যেন বুঝেই উঠতে পারছিলেন না ওই ব্যক্তি। নানা দিক থেকে ছবি তোলার চেষ্টা করেন। এতেই সালমানের বিরক্তি বাড়ে। তিনি অনুরাগীকে বলেন, ‘নাচা বন্ধ করো।’ তাকে সামনে গিয়ে দাঁড়াতে বলেন।

আর কোনো সমস্যা অবশ্য হয়নি। পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়ে চলে যান সালমান।

‘অন্তিম’ ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান। নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মস্তানের ভূমিকায় রয়েছেন তার ভগ্নিপতি আয়ুষ শর্মা।

মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’র অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর। ছবিতে অভিনয়ও করছেন মহেশ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা, নিকিতিন ধীর ও শচীন খেদকর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য