,

সবকিছুতেই আনন্দ পাওয়ার উপায় বলে দিলেন শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাইয়া ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বড় পর্দায় সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘পাগল মানুষ’ সিনেমায় ২০১৮ সালে। অস্ট্রেলিয়ায় বসবাস করেন এখন। ছেলেকে নিয়ে সেখানেই গড়েছেন স্থায়ী নিবাস।

সিনেমায় নেই তিনি অনেকদিন। তবে জনপ্রিয় নায়িকা হিসেবে শাবনূর আজও ভক্তদের মনে উজ্জ্বল। তাদের সঙ্গেই নিয়মিত যুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন অভিনেত্রী। খুলেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম পেজসহ ইউটিউব চ্যানেল।

ফেসবুকে সিনেমার সহকর্মীদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দেন শাবনূর। মাঝে মধ্যে নিজের ও ছেলের ছবি দেন, আসে অনেক স্ট্যাটাসও।

আজ সোমবার (৮ নভেম্বর) একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন পরামর্শ দেয়া ক্যাপশন। শাবনূর লিখেছেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও; তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’

এদিকে শোনা যাচ্ছে, শিগগিরই দেশে ফিরবেন শাবনূর। আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। এই বিশেষ দিনটি দেশে ফিরে কাছের মানুষদের নিয়ে উদযাপন করবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য