,

২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক নিতে গিয়ে প্রতারক গ্রেফতার

news-image

২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক নিতে গিয়ে প্রতারক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) অফিসের ভূমি অধিগ্রহণ শাখায় (এলএ) প্রতারণা করে চেক উত্তোলন করতে গিয়ে জহুরা (২৫) নামে এক নারী গ্রেফতার হয়েছেন।

রোববার (৭ নভেম্বর) কক্সবাজারের উখিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরা উখিয়া উপজেলার ওসমানের মেয়ে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জহুরা ২ কোটি ৮৬ লাখ টাকার একটি ক্ষতিপূরণ চেক উত্তোলনের আবেদন করেন। আরেকজনের জায়গা পাওয়ার অব অ্যাটর্নি মূলে তিনি ক্ষতিপূরণ দাবি করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। কিন্তু জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্দেহজনক কথাবার্তা বলেন। একপর্যায়ে বিষয়টি তদন্ত করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তে জহুরার প্রতারণার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত জহুরাকে গ্রেফতার করে পুলিশ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘এলএ শাখায় প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য