,

এ বছর হচ্ছে না প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা

মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকের শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষার পরিবর্তে এ বছর শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে তাদেরকে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত অনুষ্ঠিত সভার এ সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬ অক্টোবরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।যদিও এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকের সমাপনী কেন্দ্রীয়ভাবে হবে না, তবে সম্ভব হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে স্ব স্ব প্রতিষ্ঠানে।

এবার মন্ত্রণালয় থেকে জানানো হলো, কোনও পরীক্ষা নেওয়া হবে না। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

২৬ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমেই মূল্যায়ন করা যেতে পারে। প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে অনুমোদনসহ নির্দেশনা দিয়েছেন। ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য