,

মুক্তির দুই দিনে ‘সূর্যবংশী’র আয় ৫০ কোটি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এবার একসঙ্গে পর্দায় দেখা গেছে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন ও রণবীর সিংকে। তারা অভিনিত ‘সূর্যবংশী’ সিনেমাটি শুক্রবার (৫ অক্টোবর) মুক্তি পায়।

জানা যায়, রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ ভারতের ৩ হাজার ৫১৯টি সিনেমা হলে ও বিশ্বের আরও ৬৬ দেশের ১ হাজার ৩০০ হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনে আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।

তিনি জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দর্শক ধরে রেখেছে সিনেমাটি। তৃতীয় দিন শেষে সহজেই ৭৫ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে। ছুঁতে পারে ৮০ কোটির মাইলফলকও।

‘সূর্যবংশী’ সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমার চমক হিসেবে রাখা হয়েছে অজয় ও রণবীরকে।

ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য