,

বয়সে বড় প্রেমিকা মালাইকাকে নিয়ে যা বললেন অর্জুন

news-image

বিনোদন ডেস্ক : এবারের দিওয়ালি পার্টিতে অনিল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। প্রেমিক অর্জুন কাপুরের কাকা অনিল কাপুর। তাই অর্জুনের সঙ্গেই অনিল কাপুরের বাড়িতে দিওয়ালি পার্টিতে হাজির হতে দেখা যায় তাকে। অবশ্য পুরো কাপুর পরিবারই এদিনের পার্টিতে হাজির ছিল।

প্রেমিকা মালাইকার সঙ্গে এদিন উদযাপনের একটি ছবি শেয়ার করেন অর্জুন। সঙ্গে জুড়ে দেন একটু রোমান্টিক ক্যাপশন। পাপারাজ্জিদের তোলা ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে অর্জুন লেখেন, ‘যখন আমার বোকামোগুলো দেখে ও হাসে… এভাবেই ও আমাকে খুশি করে @malaikaaroraofficial. ধন্যবাদ @ak_paps এই ছবিটার জন্য’।

ছবিতে ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মালাইকাকে। তার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন অর্জুন।

হিন্দুস্তান টাইমস জানায়, কাপুর পরিবারের দিওয়ালি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হতে দেখা যায় অর্জুনকে। মালাইকা পার্টিতে ঢোকার আগে অর্জুনের সঙ্গে ক্যামেরাবন্দি হন। মণীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি শিফন শাড়িতে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীকে। আর অর্জুন পরেছিলেন পাঞ্জাবি।

ছবি দেখে ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী তথা অর্জুনের কাকি মাহিপ কাপুর। তাহিরা কাশ্যপ, ইশা গুপ্তাও ভালোবাসার ইমোজি দিয়েছেন।

বলিউডপাড়ায় কানাঘুষা রয়েছে, বয়সে বড় ও ডিভোর্সি মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা বনি কাপুর। তাই পারিবারিক অনুষ্ঠান থেকে প্রেমিকাকে দূরেই রাখেন অর্জুন। তবে, এদিন সব বিতর্কের অবসান ঘটিয়ে পারিবারিক অনুষ্ঠাতে মালাইকার সঙ্গে হাজির হতে দেখা যায় অর্জুন কাপুরকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য