,

অবশেষে শুরু হলো আমানত শাহ ফেরি উদ্ধার কাজ

news-image

জেলা প্রতিনিধি : অবশেষে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে কাজ শুরু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উদ্ধারকারী যান ফেরিটি উদ্ধারে কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান জানান, ডুবে যাওয়া রোরো ফেরি আমানত শাহ উদ্ধারে শুরু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের ডুবুরি দল ফেরির ভেতর দিয়ে তার প্রবেশ করিয়ে হুক লাগিয়ে দেন।

তিনি আরও বলেন, ফেরি উদ্ধারে জেনুইন এন্টারপ্রাইজের ছয়টি উদ্ধারকারী যান চট্টগ্রাম থেকে আসার কথা থাকলেও এখন পর্যন্ত ঘাটে পৌঁছেছে পাঁচটি। এগুলো দিয়েই উদ্ধার কাজা শুরু করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর (বুধবার) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের রো রো ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এসময় যাত্রী ও যানবাহন চালকরা হুড়োহুড়ি করে নেমে আসেন। উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম, যানবাহন উদ্ধারে কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য