রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের সফলতা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ বিভিন্ন উপজেলায় দেশীয় পদ্ধতিতে জমিতে সবজি চাষ করে  সফলতা পেয়েছেন অনেক এক কৃষক। অনেকে বাড়ির সাথে উচূ জমিতে আবার কেউ বাড়ির আঙ্গিনায় নানা জাতের সবজি চাষ করে বেশ লাভবান হয়েছেন। শীতের আগাম সবজি বলতে লাউ, টমোটো,সীম, ও  ফুলকপিসহ নানা ধরনের সবজি করে খরচের তুলনায়  কম সময়ে অধিক ফলন ও স্থানীয় বাজারে বিক্রিতে ভালো দাম পাচ্ছেন স্হানীয় কৃষকরা।
আখাউড়া তারাগণ এলাকার ছিদ্দিক মিয়া বলেন, ৪৫ শতক জায়গা এক বছরের জন্য ইজারা নিয়ে সবজি চাষ শুরু করি। লাউ, করলা, শসাসহ অন্যান্য সবজিতে পরিচর্যায় আমি ব্যস্ত সময় পার করছি। মাচায় সবুজ পাতার ফাকে ঝুলছে ওই সব সবজি। আমার দৃষ্টি নন্দন সবজি বাগান দেখতে প্রতিনিদই লোকজন ভিড় করছেন। লাউ, শসা, করলা গাছের পরিচর্যা শেষে ৩৮ দিনের মধ্যেই তার গাছে সবজি বিক্রির উপযোগী হয়।
সবজি চাষী  কৃষক রোকন খান বলেন, জমি তৈরী করে বীজ লাগানোর এক সপ্তাহর মধ্যেই চারা গঁজিয়ে উঠে। এরপর পরিচর্যা, পানি, সার ও মাচা তৈরীসহ অন্যান্য কাজ করা হয়। গত এক সপ্তাহ ধরে চলছে সবজি বিক্রি। প্রতিদিন গড়ে  ৫০ পিচ লাউ, ৩০ কেজির শসা ও ১০  কেজির উপর করলা বিক্রি হয়। ওইসব সবজি বিক্রি চলবে আগামী ৩ মাস। আশা করছি কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে খরচ বাদে নিজেদের চাহিদা মিটিয়ে ভাল অংকের টাকা  আয় হবে।
বিজয়নগরের চম্পকনগর গ্রামের মহসিন মিয়াসহ বেশ কয়েকজন সবজি চাষী বলেন, আমাদের অঞ্চলের অন্যান্য ফসলের তুলনায় সবজি চাষ বেশী লাভ জনক হওয়ায় দিন দিন বাড়ছে এ চাহিদা। ঠিক ভাবে বাগান তৈরি করে নিতে পারলে এখন ১২ মাসই নানা প্রকার সবজি চাষ হচ্ছে।খরচের তুলনায় লাভ হওয়ার কৃষকরা বেশ মনোযোগ দিয়ে নতুন নতুন বাগান তৈরি করছেন।
জেলা কৃষি অফিস বলেন, জেলার বিভিন্ন উপজেলার  বারমাসই নানা প্রকার সবজি আবাদ হচ্ছে। ফলন বৃদ্ধিতে সব সময় স্থানীয় কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়। কম খরচে লাভ বেশী হওয়ায় এখন বাণিজ্যিক  ভাবে শুরু হয়েছে সবজি চাষ।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট