,

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। নিউ ইয়র্ক সময় রবিবার ভোররাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ ভোররাত ২টা  থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। এখন নিউ ইয়র্কে যখন রাত একটা বাজবে। বাংলাদেশে তখন হবে বেলা ১২টা। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।এই কর্মসূচি অব্যাহত থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রবিবার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারো ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ আবারো শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইমস’ অর্থাৎ দিনের আলোকে অধিক সময় কাজে লাগানোর প্রক্রিয়া।
সূর্যের আলো কাজে লাগানোর জন্যে গত ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিঙ্গস টাইম’র আওতায়। স্ট্যান্ডার্ড টাইমটেবল অব্যাহত থাকবে ১২ মার্চ শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেয়ার জন্যে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে।
আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ২২ মার্চ রোববার রাত ২ টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউ ইয়র্কে তখন হবে আগের দিন রাত ১টা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য