,

ভিকির সঙ্গে ক্যাটরিনার ‘রোকা’ সম্পন্ন!

news-image

অনলাইন ডেস্ক : বয়সে পাঁচ বছরের ছোট ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম পরিণতি পেতে চলেছে কি না তা নিয়ে বলিউড জুড়ে জোর জল্পনা চলছে বহুদিন ধরেই। শোনা গিয়েছে, ইতিমধ্যেই দিওয়ালির সময় নাকি ভিকি কৌশল ক্যাটরিনাকে কেকের ভেতর থেকে আংটি বের করে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন। এও শোনা যাচ্ছে যে দুই ঝকঝকে বলিউড স্টারের বিয়ে ডিসেম্বরেই হতে চলেছে। তবে দুই তারকা এই সমস্ত ব্যাপারকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে এখন আবার শোনা যাচ্ছে ইতিমধ্যেই ফিল্ম পরিচালক কবির খান ও তাঁর স্ত্রী মিনি মাথুরের বাড়িতে ক্যাটরিনা ও ভিকির ‘রোকা’ সম্পন্ন হয়েছে। মূলত বিয়ের আগে রোকা উৎসব একটি মঙ্গলসূচক অনুষ্ঠান হিসেবে উত্তর ভারতের প্রচলিত।

শোনা গিয়েছিল, দিওয়ালিতে নাকি ভিকি কৌশলের মা হবু পুত্রবধূ ক্যাটরিনার জন্য শাড়ি ও গহনা পাঠিয়েছিলেন। সেই সময় থেকেই ক্যাট-ভিকির বিয়ে নিয়ে শোরগোল ওঠে।

এদিকে, কবির খানকে ক্যাটরিনা নিজের ‘রাখী ভাই’ বলে দাবি করেন। এর আগে, সালমান ঘনিষ্ঠ কবিরের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। ‘এক থা টাইগার’ তাদের মধ্যে অন্যতম। এককালে সালমানের বান্ধবী হিসেবে ক্যাটরিনার পরিচিতি থাকলেও ধীরে ধীরে এই বলিউড সুন্দরী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। পরবর্তীকালে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন ক্যাটরিনা।

ওদিকে এর আগে হারলিন শেঠির সঙ্গে প্রেমে পড়েন ভিকি। সেই প্রেম পর্ব বহুদিন চললেও, একটা সময় সম্পর্কে ছেদ পড়ে। ভিকি নিজের মতো করে এগিয়ে যান নিজের সম্পর্কের খাতে।

জানা গিয়েছে, কবির ও মিনি এই রোকা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।

এক ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, এক সংবামাধ্যমে প্রকাশিত খবর বলছে, অনুষ্ঠানে মিনি ও কবির নজর কেড়েছেন। মূলত, কবির ক্যাটরিনার তরফের প্রতিনিধিত্ব করেছেন বলে জানা গিয়েছে। যদিও এই রোকা অনুষ্ঠান নিয়ে কোনও তারকাই কিছু জানাননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য