,

অ্যারাবিক ঢঙে হাজির হলেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যেই কণ্ঠশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। প্রকাশ পেল তার নতুন গান ‘হাবিবি’। সেখানে অ্যারাবিক ঢঙে হাজির হয়েছেন এই তারকা।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হয়েছে ফারিয়ার ‘হাবিবি’। যার অন্তরাটুকু এমন ‌‘বেবি বেবি হবে কি আমার হাবিবি’। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের এই দৃশ্যে বরাবরের মতোই লাস্যময়ী রূপে দেখা গেছে ফারিয়াকে।

গানটি প্রসঙ্গে ফারিয়া বলেন, ‌‌‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। মুম্বাইয়ে আস্ত এক মহলে এর শুটিং করেছি। আমি বলবো, এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর প্রকাশ করেন ‘আমি চাই থাকতে’। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল। এর মধ্যে আবার শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’তেও গেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য