,

বাসের বাড়তি ভাড়ার প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দিনের ধর্মঘটের পর রোববার বিকেলে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আজ সোমবার (৮ নভেম্বর) থেকে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে গ্যাস, অকটেন ও পেট্রলচালিত বাহনে ভাড়া বাড়ানো যাবে না।

পরিবহনমালিকদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আজ বিকেলে জানান, ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ছে। দূরপাল্লায় প্রতি কিলোমিটারে হবে ১ টাকা ৮০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বাড়ছে ২ টাকা ১৫ পয়সা।

ঢাকায় মিনিবাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৮ টাকা। আর বড় বাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা। এরপরই চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে নিজেদের তিন দফা দাবিতে পণ্যবাহী ট্রাকের ধর্মঘট অব্যাহত রেখেছে মালিকেরা। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানায়, জ্বালানি তেলের দাম না কমলে তারা ট্রাক চালাবেন না।

এদিকে বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।

লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য