,

পাকিস্তানের পাঁচে পাঁচ

news-image

ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ের শীর্ষস্থান নিশ্চিত করলো পাকিস্তান। টানা পাঁচ ম্যাচের সবকয়টিতে জিতেছে বাবর আজমরা। এক ম্যাচ কম জিতেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। রোববার রাতে শারজাহতে পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে স্কটিশরা। তাতেই সুপার টুয়েলভের সব ম্যাচে হেরে বিদায় নিলো তারা।

পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ২৪ রান তোলে স্কটল্যান্ড। ১৬ বলে মাত্র ৯ রান করা কাইল কোয়েৎজারকে বোল্ড করে সাজঘরে ফেরান হাসান আলী। দশ ওভারে ৪১ রান তুলতে আরও তিন উইকেট হারায় স্কটিশরা। শুরুতে রান আউট হয়ে ফেরেন তিনে আসায় ম্যাথু ক্রস। এরপর দশম ওভারের প্রথম বলে জর্জ মুনসে ও তৃতীয় বলে ডাইলান বাজকে সাজঘরে ফেরান সাদাব খান।

দশ ওভারে চার উইকেট হারানোর পর ক্রিজে এসে প্রতিরোধী গড়েন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। এই যুগলের ৪৬ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরান লিস্ক। ১৪ বলে ১৪ রান করে শাহীন শাহ আফ্রিদির শিকার হন তিনি। একপাশ আগলে রেখে ৩৭ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন বেরিংটন। ততক্ষণে শেষ হয়ে যায় ইনিংসের গতি। নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৭ রান তোলে স্কটিশরা।

এর আগে, টসে জিতে ব্যাট করতে এসে ধীরে ধীরে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই যুগলের ৩৫ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন রিজওয়ান। ১৯ বলে ১৫ রান করে হামজা তাহিরের শিকার হন তিনি। তিনে আসা ফখর জামান আজও ব্যর্থ হয়ে ফেরেন মাত্র ৮ রানে।

তৃতীয় উইকেটের জুটিতে মোহাম্মদ হাফিজকে নিয়ে ৬৩ রান তোলেন বাবর। হাফিজকে লেগ বিফোরের ফেরান সাফিয়ান শরীফ। ১৯ বলে ৩১ রান করে ফেরেন তিনি। খানিক সময় পরই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতকের দেখা পান বাবর। তারপর ঝড়ো ব্যাটে ৪৭ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৬ রান করে ক্রিস্টোফার গ্রিবসের শিকার হন তিনি।

শেষের দিকে মালিকের সঙ্গে জুটি গড়েন পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান আসিফ আলী। শেষ ২ ওভার তিন বলে তাদের ৪৭ রানের জুটিতে ১৮৯ রান তোলে পাকিস্তান। ব্যাট হাতে ১৮ বলে ঝড়ো অর্ধশতক গড়েন মালিক।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?