,

টিকার কারণে মৃত্যু একজনে নেমে এসেছে

news-image

গাজীপুর প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে। একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই (শনিবার) আমরা সেই একজনে ফিরেছি।

রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি নভেম্বর মাসে দেশজুড়ে তিন কোটি ডোজ টিকা দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোজ টিকা দেয়া যাবে।’

তিনি বলেন, ২১ কোটি টিকা ক্রয় করা হয়েছে। সিরিঞ্জও বিদেশ থেকে ক্রয় করেছি। সেগুলো আমরা শিডিউল অনুযায়ী পাচ্ছি। টিকা কার্যক্রম চলতে থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এটা আমরা স্বাভাবিক রাখতে চাই। এটা সম্ভব হবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি।

এর আগে ডিবিএল ফার্মাসিটিক্যালস ফ্যাক্টরিতে অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী ঔষধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. হাবিব ই মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ ও ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য