,

কাশিমপুরে কারাবন্দি আসামির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আবেদীন ওরফে রুবেল (৪২) নামে অস্ত্র মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরের দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহেদ আল আবেদীন ওরফে রুবেল বরগুনার বেতাগী থানার ফুলতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, রুবেল দীর্ঘদিন ধরেই রক্তশূন্যতায় ভুগছিলেন। আর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা দেয়া হয়েছে। রোববার তিনি কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে ভর্তি করার পর দুপুর পৌনে ১টার দিকে রুবেলের মৃত্যু হয়।

গিয়াস উদ্দিন আরও জানান, রুবেল মতিঝিল থানার অস্ত্র মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৫৩৫৮/১৯। ২০১৯ সাল থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য