,

তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

তারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে চলমান ধর্মঘট নিয়ে তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে এখনো কেউ কথা বলেনি। তাই তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৭ নভেম্বর) বিকেলে ধর্মঘট চালিয়ে যাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী।

তিনি বলেন, আজ দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন গণপরিবহন মালিকরা। সেখানে গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পণ্য পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে কেউ কথা বলেনি। এমন অবস্থায় তারা তেলের দাম কমানোর দাবিতে ধর্মঘট চালিয়ে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য