,

স্ত্রী-সন্তানের লাশ বিছানায় , ঘরের আড়ায় ঝুলছিল স্বামী

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। মা-মেয়ের লাশ বিছানায় পড়েছিল। আর স্বামীর লাশ ঝুলছিল ঘরের আড়ায়।

গতকাল শনিবার গভীর রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন- সবুর আলী (৩০), তার স্ত্রী রোজিনা আক্তার (২৬) ও মেয়ে সুমাইয়া আক্তার (৯)। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। পরিবারটি আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় এক ব্যক্তির টিনশেড বাড়িতে ভাড়া থাকতো। রোজিনা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সবুর অটোরিকশা চালাতেন। আর তাদের মেয়ে সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

জানা গেছে, কিছুদিন আগে রোজিনা আক্তার এনজিও থেকে ঋণ নিয়ে স্বামী সবুর আলীকে অটোরিকশা কিনে দেন। গত বুধবার অটোরিকশাটি চুরি হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই কলহের জের ধরেই গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর সবুর ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

গত দুদিনে পরিবারটির সদস্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের টিনের ফাঁক দিয়ে উঁকি দিলে সবুর আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। এরপর রাত ৯টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক আল মামুন বলেন, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য