,

সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না : মুরাদ হাসান

news-image

জামালপুর প্রতিনিধি : সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শনিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ডা. মুরাদ হাসান বলেন, ‘স্বাধীনতাবিরোধী, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, তাদের গায়ে আমার কথা খুব লেগেছে। আমি এমন কোনো কথা বলিনি যা আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায়।’

‘আমি বলেছি- বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নয়, অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের কোনো রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। এটাই বলেছি আমি’ যোগ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলেছি বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে। বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল জিয়াউর রহমান ও এরশাদ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে থাকতে পারে না।’

‘এরশাদ যুক্ত করেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম। রাষ্ট্র ধর্ম বলতে কিছু নাই। ধর্ম যার যার তার। এটা নিয়ে উগ্র হওয়ার, ধর্মান্ধ হওয়ার কিছু নাই’ যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা। এতে সরিষাবাড়ী উপজেলার ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড