,

এক ছাগলের ৭ পা!

news-image

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ঘটেছে বিরল ঘটনা। বিরলের শহরগ্রাম ইউনিয়নের দাসনগর গ্রামে একটি ছাগল ৭ পা-বিশিষ্ট বাচ্চা প্রসব করেছে। তবে সদ্য ভূমিষ্ঠ হওয়া ছাগলের বাচ্চাটি জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়।

উৎসুক জনতা ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে ভিড় করায় দুপুরে ছাগলের বাচ্চাটি মাটিতে পুঁতে সমাহিত করা হয়েছে।

উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের দাসনগর গ্রামের অন্তত দেব শর্মার ছেলে বিনয় দেবশর্মার একটি গর্ভবতী ছাগল শনিবার সকাল ১০টায় বাড়িতেই দুইটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চার শরীরে ৭টি পা থাকায় বাচ্চাটি উঠে দাঁড়াতে সক্ষম হয়নি।

জন্মের কিছুক্ষণের মধ্যে ৭ পা-বিশিষ্ট অদ্ভুত বাচ্চাটি মারা গেলেও অপর স্বাভাবিক বাচ্চাটি জীবিত রয়েছে। তবে পা ছাড়া আর অঙ্গপ্রত্যঙ্গগুলো স্বাভাবিক ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

উৎসুক জনতা ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে ভিড় করায় দুপুরে ছাগলের বাচ্চাটি মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই গ্রামের সততা যুবসংঘের সভাপতি নাজমুল হাসান বুলেট।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়