,

জন্মদিনে ঢাকায় থাকবেন শাবনূর!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে আছেন এই অভিনেত্রী। একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। তবে মাঝে মধ্যেই নাড়ির টানে দেশে আসেন। কিন্তু করোনার কারণে গত বছর দেশে আসতে পারেননি এই চিত্রনায়িকা।

তবে চলতি বছর ডিসেম্বরে দেশে আসছেন শাবনূর। এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠজনরা। কিন্তু এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জানা গেছে, আগামী ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। বিশেষ এ দিনটি তিনি দেশে উদযাপন করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও নিজের শারীরিক ফিটনেস ফিরিয়ে আনার জন্য নিয়মিত জিম ও ডায়েট করছেন এ নায়িকা। দেশে ফেরা, সিনেমায় অভিনয় ও পরিচালনা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এদিকে, সম্প্রতি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন শাবনূর। ভক্তদের কাছাকাছি থাকতে ইনস্টগ্রাম ও ফেসবুকেও সরব হয়েছেন তিনি। ব্যক্তিজীবনের পাশাপাশি কাজের নানা প্রসঙ্গ নিয়ে প্রায়ই ভক্ত-দর্শকদের সামনে আসেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য