,

পাকিস্তান সিরিজে বাংলাদেশের নতুন শুরু!

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। স্কোয়াডে থাকা ১৫ সদস্যের মধ্যে সবাই ছিলেন নিজের ছায়া হয়ে। তাইতো আসন্ন পাকিস্তান সিরিজের আগে দলকে ঢেলে সাজাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে সরিয়ে নিয়ে নতুন কিছু মুখকে দিয়ে টি-টোয়েন্টি দল সাজানোর পরিকল্পনা করছে বোর্ড।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও একই ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনি বলেন, ‘আজ আমরা প্রথম বৈঠকে বসেছি। যেহেতু এই বিশ্বকাপে একটা হতাশাজনক পারফরম্যান্স হয়েছে তারপরেও আগামী কদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে। সেজন্য আমাদের সম্ভাব্য সেরা দল তৈরি করার জন্য আজই বসেছি। আগামী দু্ই-এক দিনের মধ্যে দল আমরা তৈরি করে ফেলব।’

নান্নু বলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খুব বাজে পারফরম্যান্স হয়েছে, এগুলো বিশ্লেষণ করে আমাদের যে নির্বাচক গিয়েছে ওর কাছেও জানতে হবে, কোচের সঙ্গেও আলোচনা করতে হবে সব কিছু জেনে ঠিক করণীয়টা করা হবে। প্রাথমিক একটা স্কোয়াড করছি। প্রাথমিক স্কোয়াডে আমরা কিছু খেলোয়াড়কে ডেকেছি। আগামী ৫-৭ দিনের মধ্যে মূল স্কোয়াড আমরা তৈরি করে ফেলব।’

প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিষয়ে কোনো কিছু না বললেও বিসিবির একটি সূত্র জানায়, প্রাথমিক দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানবীর ইসলাম। আগামীকাল রোববার থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন তারা।

এদিকে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে ব্যাটে বলে টানা ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি ম্যানেজমেন্ট। যার কারণে তাদের আর সুযোগ দিতে চাচ্ছে না বোর্ড।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?