,

হৃদয় খানের ‘শূন্য হৃদয়’

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়ক ও সংগীতা পরিচালক হৃদয় খানের নতুন একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। শুক্রবার রাত ৮ টায় হৃদয়ের নিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। গানটি শ্রোতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির নাম ‘শূন্য হৃদয়’। এটি লিখেছেন অভিনেত্রী ও লেখক শানারেই দেবী শানু। এটিই তার লেখা প্রথম গান।

গানটি নিয়ে হৃদয় খান বলেন, ‘আমি সব সময়ই নতুন নতুন গান করতে পছন্দ করি। প্রতিটি গানের ক্ষেত্রেই চেষ্টা করি ভিন্নতা রাখতে। এই গানটির ক্ষেত্রেই তাই হয়েছে। সবাই শুনলেই সেটা বুঝতে পারবেন। মজার বিষয় হলো গানটি লিখেছেন অভিনেত্রী শানু। এটা তার লেখা প্রথম গান। তার লেখা আমার ভালো লেগেছে। শ্রোতারও পছন্দ করবেন আশা করি।’

শানু বলেন, গানটির জন্য এক অদ্ভুত ভালোলাগা মিশে আছে। কারণ এর শব্দগুলো আমার। আমার লেখা প্রথম অফিসিয়াল লিরিক হতে যাচ্ছে ‘শূন্য হৃদয়’। হৃদয়ের সুর ও কন্ঠে শুনতে পাবেন এটি। আশা করি আমাদের শব্দ সুরের এই মেলবন্ধন শ্রোতাদের ভালো লাগবে।

এদিকে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘শূন্য হৃদয়’গানটি সাত ঘন্টায় ২০ হাজার ভিউ অতিক্রম করেছে। যার মধ্যে লাইক দিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য