বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগোর বিমানবন্দর ও শহরে বিক্ষোভ

news-image

মফিজুল সাদিকর: জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগোসহ যুক্তরাজ্যের বড় শহর ও বিমানবন্দরগুলোতে বড় জমায়েত ও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। মূলত পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দাবিতে এমন বিক্ষোভ।

শুক্রবার (৫ নভেম্বর) যুব ও পাবলিক ক্ষমতায়ন দিবসে ৮ থেকে ১০ হাজার মানুষ গ্লাসগোর কেলভিংরোভ পার্কে বিক্ষোভ করেন। এছাড়া গ্লাসগো স্কয়ার ও গ্লাসগো সিটি সেন্টারে সবাই মিলিত হন।

শনিবার (৬ নভেম্বর) গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে আনুমানিক ৫০ হাজার মানুষ কেলভিংরোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবেন।

এদিন গ্লাসগো বিমানবন্দরসহ যুক্তরাজ্যের ১০টি বিমানবন্দরে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। কারও যদি শনিবারের ফ্লাইটে যাত্রার পরিকল্পনা থাকে তবে তা পরিবর্তন করতে বলা হয়েছে।

গ্লাসগো শহরে মিছিলের নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য রাস্তা বন্ধ এবং বিধিনিষেধ কার্যকর করবে পরিবেশবাদীরা। এই দুইদিনেই শহরে যানজট এবং ভ্রমণে বিঘ্ন ঘটবে। গ্লাসগোতে এবং এর আশপাশে স্কটরেল পরিষেবাগুলো ইভেন্টের আগে এবং পরে উভয়দিনই অত্যন্ত ব্যস্ত থাকতে পারে। রোববার (৭ নভেম্বর) সম্মেলন বন্ধ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে