,

নওগাঁয় নেশার টাকার জন্য মাকে হত্যা

news-image

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে নেশার টাকার জন্য মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে ছেলে। নিহত ছবি খাতুন (৪৫) উপজেলার দেউলিয়া গ্রামের বাবুল মন্ডলের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছবির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে তার ভাগিনা ও ভাগিনা বউয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ছবির ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী রোখসানা খাতুন হত্যার কথা স্বীকার করেছেন।

জানা যায়, বিকেল সাড়ে ৫টায় দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী ক্ষেতে ধান দেখতে গিয়ে ছবির মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানায়। এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তারা আরও জানায়, বাবলু মন্ডলের নেশাগ্রস্ত ছেলে সবুজ হোসেন (২০) তার মায়ের জমানো ৫৪ হাজার টাকা চায়। মা দিতে রাজি না হলে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহতের স্বামী বাবলু মন্ডল বলেন, বেশ কিছু দিন আগে ৫৪ হাজার টাকায় একটি গরু বিক্রি করি। সেই টাকা আমার স্ত্রীর কাছে জমা ছিল। ৫-৬ দিন থেকে আমার ছেলে সবুজ সেই টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় মাকে খুন করবে বলে হুমকি দিয়ে আসছিল। এমনকি আমাকেও নানাভাবে চাপ দিচ্ছিল টাকা নেওয়ার জন্য। আমার ছেলে নেশা করত। এ কারণে সে অনেকবার টাকা চুরিও করেছে। বার বার বুঝিয়েছি নেশা না করতে কিন্তু কোনো কথা শুনত না। উল্টো আমাদের গালিগালাজ করত। ভয়ে এবং লজ্জায় তেমন কিছু বলতে পারতাম না। তিনি আরো বলেন, আমার ছেলের ভয়ে ৫৪ হাজার টাকা বাড়িতে না রেখে আমার স্ত্রী কোমরে রেখে বড়ির পাশে মাঠে ঘাস নেওয়ার জন্য যায়। টাকার জন্য বাড়ি থেকে পিছু নিয়ে মাঠে যায় সবুজ। সে সময় আমি বাড়িতে ছিলাম। মাঠে ছেলে তার মাকে খুন করে টাকা নিয়ে গেছে। স্থানীয় খালেক ও আতাউর হোসেন জানান, সবুজ দীর্ঘদিন ধরে নেশা করে আসছে। নেশার টাকার জন্য মাঝে মাঝে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত। এমনকি বাবা-মাকে মারধরও করত। সবুজ নেশা করাতে আমরা প্রতিবেশীরা আতঙ্কে থাকতাম। তার চলাফেরা এবং আচরণ স্বাভাবিক ছিল না।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাত ৮টার দিকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল হত্যা মামলা দায়েরের পর ওই মামলায় সবুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে ছবিকে তার ছেলে ও ছেলের স্ত্রী দুজন মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য