,

দৌলতদিয়ায় চারটি ফেরি নষ্ট, দীর্ঘ যানজট

news-image

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত তিন দিন ধরে চারটি ফেরি বিকল। পাটুরিয়ার ভাসমান কারখানায় ফেরিগুলো মেরামতের কাজ চলছে। এ কারণে ১৯টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ফেরির সংখ্যা কমে যাওয়ায় প্রতিদিনই নতুন করে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।

মেরামতের জন্য পাঠানো ফেরিগুলোর মধ্যে দুটির রোরো ও দুটি ইউটিলিটি ফেরি। গত বুধবার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এগুলোকে মেরামতের জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিস’র বাণিজ্য বিভাগের সহকারী ঘাট ব্যবস্থাপক মো. মজিবুর রহমান মোল্লা বলেন, ‘দুটি রোরো ও দুটি ইউটিলিটি ফেরি মেরামতের জন্য পাঠানো হয়েছে। মেরামতের কাজ শেষ হলে ফেরির সংখ্যা বাড়বে। আশা করছি তখন এতো যানজট থাকবে না।

অন্যদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ আরও বেড়ে গেছে। একই সঙ্গে শিমুলিয়া নৌরুট দিয়ে পার হতে না পারায় দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি ও গোয়ালন্দমোড় মহাসড়কের ৮ কিলোমিটার যানজট। পাড়াপাড়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৮ থেকে ৯শ’ যানবাহন। দীর্ঘ যানজটের কারণে বাসযাত্রীদের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসহ পন্যবাহী ট্রাকের চালক এবং সহকারীরা ।

অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট চলছে। তবে রাজবাড়িতে পরিবহন ধর্মঘট চলছে না বলে জানিয়েছেন রাজবাড়ী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান।

তিনি জানান, আমরা পরিবহন ধর্মঘট পালন করছি না। তাই কুষ্টিয়া ও রাজবাড়িতে যানবাহন চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য