,

এখনই পরিবহন ধর্মঘট দেওয়া যাচ্ছে না : রাঙ্গা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানো সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সরকারের এমন সিদ্ধান্ত পরিবহন শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে গোটা দেশে প্রভাব পড়বে। কারণ সড়কপথের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের অর্থনীতি।

রাঙ্গা বলেন, ২০১৩ সালের পর থেকে পরিবহন মালিক সমিতি কোনো দাবি নিয়ে আন্দোলনে যায়নি। এবারও এ ইস্যুতে আমরা আন্দোলনে মাঠে যেতে চাই না। হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর কারণ ও এর সমাধানের বিষয়ে জানতে এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন পরিবহন সংগঠন ও মালিক সমিতির নেতারা আন্দোলন কর্মসূচির জন্য চাপ দিচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশের বাইরে তাই কোনো কর্মসূচি দেওয়া যাচ্ছে না। তবে অঘোষিতভাবে কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে।

এর আগে, গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হয়েছিল ৬৫ টাকায়। আজ বৃহস্পতিবার থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য