বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পিকআপচাপায় ৩ পথচারী নিহত

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পিকআপচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও একজন আহত হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলার উপজেলার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। তারা শ্রীপুর পৌরসভার দুই নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকার ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল