,

দুই মৃত্যুদণ্ড কার্যকরে আইনের ব্যত্যয় হয়নি : অ্যাটর্নি জেনারেল

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর কারাগারে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আসামিরা (মকিম ও ঝড়ু) জেলখানা থেকে যে আপিল করেছিলেন, সেটি ছিল জেল আপিল। তিনজন বিচারক শুনানি করে ২০১৬ সালের ১৫ নভেম্বর রায়ের মাধ্যমে সেই আপিল খারিজ করে দেন। কিন্তু একজন আসামি আরো একটি আপিল (নিয়মিত) করেছিলেন, যেটি গতকাল (বুধবার) কার্যতালিকায় ছিল।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধান সংশোধনের ফলে লিভ টু আপিলের শুনানি হয় না, সরাসরি আপিল শুনানি হয়। যার কারণে ওই আপিলটি কার্যতালিকায় ছিল। তবে উনার (আসামির) আইনজীবীর উচিত ছিল দুটি আপিল একসঙ্গে শুনানি করা কিংবা আদালতের দৃষ্টিতে নিয়ে আসা। যেহেতু উনারা (আইনজীবী) দৃষ্টিতে আনেননি, তাই তাদের যে জেল আপিল ছিল, সেটি সুপ্রিম কোর্টের ফুলকোর্টে শুনানি হয়ে ডিসমিসড (খারিজ) হলো। এরপর রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষার আবেদন করলে সেটিও খারিজ হলো। আপিল এবং প্রাণ ভিক্ষার আবেদন খারিজ হওয়ার পরে স্বাভাবিকভাবে দণ্ড কার্যকর করা হলো।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেহেতু এই আপিলটা আলাদাভাবে করা হয়েছে, একসঙ্গে ট্যাগ করা হয়নি এ কারণে এটি রয়ে গেছে। কিন্তু ওনাদের বিচারটা হয়ে গেছে। আদালতে তাদের আইনজীবীরা শুনানি করেছেন, আদালত সব কিছু শুনে, বিচার করে খারিজ করে দিয়েছেন।’

বিচার শেষের পর আপিল কার্যতালিকায় আসা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের দেশে তো এখনও অ্যানালগ সিস্টেম। এখনও তো ডিজিটাল হয়নি, যে একটা দিলেই সব চলে আসবে। এটা সিস্টেমের সমস্যার কারণে। আমি মনে করি, আইনজীবীদের দায়িত্ব হচ্ছে আদালতের নজরে নিয়ে আসা যে, এ আপিলের সঙ্গে আরও একটি আপিল আছে। অনেক সময় একটা আপিল আসলে জেল আপিল আসেনা। তখন আমরা সময় নিই।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য