,

‘গৌরীর নাম এখন থেকে আয়েশা, সারাক্ষণ বোরখাতেই থাকবে’!

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ-গৌরী। সদ্যই নিজেদের ৩০তম বিবাহবার্ষিকী পার করলেন এই দম্পতি। যদিও চলতি বছর আরিয়ান জেলবন্দি থাকায় এই বিশেষ দিনটা একেবারেই সুখকর ছিল না শাহরুখ-গৌরীর জন্য। জীবনের সব চড়াই-উতরাইতে পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছেন শাহরুখ-গৌরী। শাহরুখ যখন বলিউডে পরিচিতি পাননি, তখন স্ট্রাগলার অভিনেতা শাহরুখ খানের হাত ধরেছিলেন গৌরী। ১৯৯১ সালের ২৫শে অক্টোবর বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন দুজনে।

রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে গৌরী। অন্যদিকে ইসলাম ধর্মবলম্বী শাহরুখ। বিয়ে নিয়ে শুরুতে বেশ আপত্তি জানিয়েছিল গৌরীর পরিবার, তবে শেষমেশ বিয়েতে মত দেন তাঁরা। বিয়ের রাতেই অবাক কাণ্ড ঘটিয়েছিলেন শাহরুখ, তা শুনলে আপনি চমকে যাবেন। এমনিতেই শাহরুখের মাথায় হামেশা দুষ্টু বুদ্ধি ঘোরে। বিয়ের আসরে তা দমে থাকেনি। ফরিদা জালালকে দেওয়া এক বহু পুরোনো সাক্ষাত্কারে নিজের সেই কাণ্ডের কথা জানিয়েছিলেন এসআরকে।

শাহরুখ বলেন, ‘বিয়ে সাধারণত ৪৫ মিনিট ধরে চলে, কিন্তু আমাদেরটা প্রায় দেড়-দু ঘন্টা ধরে চলেছিল। তখনই লোকজনের ফিসফিসানি শুরু, সকলে বলছে ছেলেটা মুসলিম… নিশ্চয় মেয়েটার নাম পালটে দিচ্ছে, এবার কি গৌরী মুসলিম হয়ে যাবে? আর আমিও তখন ওর আত্মীয়দের সঙ্গে মজা করবার প্ল্যান সেরে ফেললাম। বললাম, গৌরী রাত ১টা বেজে গেছে চলো আমাদের নামাজ পড়তে হবে, তুমি বোরখা পরে নাও। আর সবাইকে জানিয়ে রাখি এখন থেকে ওর নাম আয়েশা’। শাহরুখের এই কথা শুনে সকলেই ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। শাহরুখ যোগ করতে ভোলেননি, ‘আসলে ব্যাপারটা হল সব ধর্মকে সমানভাবে সম্মান জানানো উচিত, কিন্তু ধর্ম যেন তোমার ভালোবাসার রাস্তায় অন্তরায় হয়ে না দাঁড়ায়, এটাই শেখবার’।

২০০৫ সালে করণ জোহারের চ্যাট শো-তে গৌরী জানিয়েছিলেন তাঁরা দুজনেই একে অপরের ধর্মকে সম্মান করেন। গৌরীর কথায়, ‘আমি ইসলামকে সম্মান করি, তাঁর মানে এই নয় আমি ইসলাম গ্রহণ করব। প্রত্যেকের নিজস্ব ধর্মবিশ্বাস রয়েছে, কিন্তু সবধর্মকে সম্মান করা উচিত’।

১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে প্রথম পরিচয় হয় শাহরুখ-গৌরীর। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। যদিও শাহরুখের কথায়, সেটা শুধুই অ্যাফেয়ার ছিল। শাহরুখের মাত্রাতিরিক্ত পজেসিভ আচরণের জন্য সম্পর্ক ভেঙেও দিয়েছিলেন গৌরী। কিন্তু প্রিয়তমার মন আবারও জিতে নিতে কোনও খামতি রাখেননি শাহরুখ। তিন সন্তান (আরিয়ান, সুহানা, আব্রাম)-কে নিয়ে সুখী গৃহকোণ তাঁদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য