,

আগামী বছর ৭৪ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : ২০২২ সালের জন্য সৌদি আরামকো ও আবুধাবির এডনকের কাছ থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ও ৫৮ লাখ ৫০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বৃহস্পতিবার প্রস্তাবটি অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান।

বিপিসির প্রস্তাবেই নভেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য ইউনিক সিঙ্গাপুর এর কাছ থেকে ৩৬৫ কোটি ১৩ লাখ টাকায় ৮০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বিসিআইসির চারটি পৃথক প্রস্তাবে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্সের কাছ থেকে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড, সৌদি বেসিক কোম্পানির কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোবাল ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কাতারের মুনতাজাতের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য