বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিদায়

news-image

অনলাইন ডেস্ক : এক ম্যাচ হাতে থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।

আবুধাবিতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে হেরেছে ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। জয় দিয়ে আসর শেষ করার আগে উইন্ডিজদের বিদায় ঘণ্টাও বাজাল তারা। যদিও ক্যারিবীয়দের সেমির সম্ভাবনা নির্ভর করছিল অনেক সমীকরণের ওপর।

এদিন সুপার টুয়েলভ পর্বের গ্রুপ-১ এর ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান তোলে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৬৯ রানে আটকে যায়।

শ্রীলঙ্কার হয়ে জোড়া ফিফটি করেন ওপেনার পাথুম নিসাঙ্কা ও তিন নম্বরে ব্যাট করতে নামা চারিথ আসালঙ্কা। নিসাঙ্কা ৫১ রান করে আউট হন। আসালঙ্কা ৬৮ রান করে সাজঘরে ফেরেন। এ ছাড়া কুশল পেরেরা ২৯ ও দাসুন শানাকা অপরাজিত ২৫ রান করেন।

ক্যারিবীয়দের পক্ষে ৩৩ রানে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১ উইকেট পেয়েছেন ডোয়াইন ব্র্যাভো।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন শিমরন হেটমেয়ার। যদিও দল হারায় ব্যর্থ হয় তার লড়াই। এ ছাড়া নিকোলাস পুরান করেন ৪৬ রান।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। ম্যাচসেরা হয়েছেন চারিথ আসালঙ্কা।

সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে দুই জয়ে আসর শেষ করল শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ শনিবার নিজেদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত চার ম্যাচে একটিতে জয় তাদের।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল