সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটের মধ্যেই মা-ছেলেকে পিষে মারলো ট্রাক

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর এলাকার রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুড়ার কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী মারুফা বেগম (৩০) এবং তার ছেলে চার বছর বয়সী মাহিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই মোটরসাইকেলে চালকসহ মা-ছেলেকে নিয়ে রাজমতি মোড় মহাসড়ক অংশ পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত মা-ছেলেকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস