,

মিঠাপুকুরের শালমারা বাজারে অবৈধ দখল উচ্ছেদ, কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

জানা যায়, শালমারা বাজারে সরকারি জায়গা দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল অবৈধ দখলদাররা। এ কারণে জনসাধারণকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। পরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ও স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। এ অভিযানের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান হবে বলে স্থানীয়রা জানান।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য