,

ডেঙ্গু: ২২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর শনাক্ত হয়েছেন ২৪ হাজার ২৭৭ জন। এছাড়াও গত একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু দেখল সারাদেশ। চলতি বছরের এই মৃত্যু ও শনাক্তের সংখ্যা ২২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট রোগীর সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬০১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৭ জন।

এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ১২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য