,

লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক কাল, হুমকি দিচ্ছেন বাস মালিকরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোয় বাস ভাড়া বাড়ানোর কথা ভাবছেন পরিবহণ মালিকরা। এ জন্য সড়ক পরিবহণে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন তারা। ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহণ ধর্মঘটের হুমকিও দিয়েছেন মালিকরা।

ডিজেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া বাড়বে কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই শীর্ষ নেতা।

গেল বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দিবাগত রাত ১২টা থেকে এটি কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে। ফলে আজ (বৃহস্পতিবার) থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার কিনতে হবে ৮০ টাকায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য