,

ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার মজিদ-নাহার ফাউন্ডেশন ৫০ অসহায় দরিদ্র নারীকে  সেলাই মেশিন দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খাঁন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি  ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়া জাকির ও জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিম সুলতানা খানম নিশাত। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আল আমিন শাহিন। উল্লেখ্য,মজিদ-নাহার ফাউন্ডেশন  আর্ত মানবতার সেবায় গত ১০ বছর ধরে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য