,

এক জালেই ৩০ মণ লাল কোরাল

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাল ফেলার এক ঘণ্টা পর স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৩০ মণ কোরাল মাছ। বুধবার বিকেলে সাগরে জাল ফেললে ছয় থেকে সাত কেজি ওজনের ২০৩টি লাল কোরাল ধরা পড়ে।

বিকেল ৪টায় মাছভর্তি নৌকা নিয়ে সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন তা দেখতে ভিড় করেন। এর আগে বিকেল ৩টার দিকে সেন্টমার্টিনের উত্তরে আবদুর রশিদের মালিকাধীন নৌকায় ১৬ জেলে মাছ শিকারে গেলে ধরা পড়ে মাছগুলো। সেগুলো ৭ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী মুফিজ আলম।

নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ বলেন, ‘বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের মতো মাছ শিকার করতে জাল পাতেন। এক ঘণ্টা পর জালে লাল কোরাল মাছগুলো ধরা পড়ে। এ মাছ গুলো ৩০ মণ হতে পারে। মোট ২০৩টি মাছ রয়েছে।’ এগুলো ৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান রশিদ।

এ বিষয়ে ব্যবসায়ী মুফিজ আলম বলেন, ‘২০৩টি কোরাল মাছ ৭ লাখ টাকায় কিনেছি। সেখানে ৩০ মণ হতে পারে। তবে কিছু টাকা কমানোর জন্য নৌকার মালিকের সঙ্গে আলোচনা চলছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলে জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রির খবর পেয়েছি।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর