,

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানশাসিত কাশ্মীর বা আজাদ কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) বিকেলে দেশটির পালান্দ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথিমধ্যে সেটি ব্রেক ফেল করে প্রথমে পাহাড়ের গায়ে ধাাক্কা খায়, এরপর গড়িয়ে প্রায় ৫০০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের তহসিল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পালান্দ্রির উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।

সূত্র: জিও টিভি, শামা টিভি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য