,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ুবিষয়ক ‘কপ-২৬ শীর্ষ সম্মেলন’ এবং উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান শেষে বুধবার (৩ নভেম্বর) বিকেলে লন্ডনে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দুপুর ১২টা ৫০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর জলবায়ু সম্মেলন এবং বিশ্ব নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গ্লাসগো পৌঁছান। দুই সপ্তাহের এ সফরে তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য