,

অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের তিন ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ। আর সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সেই চার ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভের নিজেদের পঞ্চম এবং শেষ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবে টাইগাররা এমন বিশ্বাস বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের। বুধবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের জয়ের একটি সুযোগ এখনো আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে। এটা নিশ্চিত করে বলতে পারি আমরা যেমন প্রতি হারের পর ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছি তা করব এবং এটা তো করতেই হবে। এটাই মূল কাজ। আমি এখনো বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কাল দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।

টাইগারদের স্পিন গুরু আরোও বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের অবশ্যই শক্তভাবে ফিরতে হবে। এখনো আমাদের একটি ম্যাচ আছে। আমাদের লড়াকু বা জয়ের মানসিকতা ধরে রাখতে হবে এবং জয়ের আত্মবিশ্বাসটা ফেরাতে হবে। এই জন্যই বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার ব্যাপারে আমাদের ভাবতে হবে।

এদিকে টি-টোয়েন্টি পরিসংখ্যানে অজিদের চেয়ে কিছুটা পিছিয়ে লাল-সবুজেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে ৫টি ম্যাচে জয় পায় ক্রিকেট অস্ট্রোলিয়া। আর ৪টি ম্যাচে জয় পায় বাংলাদেশ। তবে ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজের আগে চারটি ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। আর ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। ফলে হেরাথ বিশ্বাস করেন বাংলাদেশ অজিদের বিপক্ষে ভালো করবে, আমি বিশ্বাস করি এই দলটা অনেক ভালো পারফর্ম করতে পারে। আমাদের একটা ম্যাচ এখনো আছে, সবাই চাচ্ছে এই ম্যাচটাই ভালো করতে। কারণ এরপর আমাদের পাকিস্তান সিরিজ। আমরা এই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করব, সামনে এগোনোর পথ খোঁজার চেষ্টা করব।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?