,

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ গ্রহণ করা বিরাট কোহলিদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচে কোনোভাবে হোঁচট খেলেই বাদ পড়তে হবে স্বাগতিকদের। অন্যদিকে জিতলেই সেমির স্বপ্ন ভিত হবে আফগানদের।

আজ বুধবার রাত ৮টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে টসে জিতে ভারতে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সুপার টুয়েলভে প্থম দুই ম্যাচেই হেরে সেমির স্বপ্ন ধূসর হয়ে গেছে ভারতের। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে আফগানিস্তান অনেকটাই এগিয়ে।

আফগান ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে ভারত। বিস্ময় স্পিনা বরুন চক্রবর্তীর জায়গা দলে ফিরেছেন হার্ডহিটিং মিডলঅর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। অন্যদিকে আফগানিস্তান একাদশে নেই মুজিব উর রহমান এবং গত ম্যাচে অবসরে যাওয়া আসগর আফগান। দলে ঢুকেছেন শরফুদ্দিন আশরাফ আর করিম জানাত।

ভারতীয় একাদশ :

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান একাদশ :

হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?