,

স্ত্রীর জন্মদিনে ওমর সানীর আফসোস

news-image

বিনোদন প্রতিবেদক : প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের আজকের এদিনে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে মৌসুমী আছেন সুদূর আমেরিকায়। মেয়ে ফাইজাকে নিয়ে আটলান্টায় মা ও ছোট বোন ইরিন জামানের কাছে আছেন এই অভিনেত্রী। আর এবারের জন্মদিন দেশের বাইরেই উদযাপন করছেন এই অভিনেত্রী।

জন্মদিনে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানান ওমর সানী। তবে এদিনে তার সঙ্গে না থাকার কারণে আফসোস প্রকাশ করে এই অভিনেতা। ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে সানী লিখেছেন, ‘আমি তোমার জন্মদিনের উৎসব পালন করছি দীর্ঘ ২৭ বছর। কিন্তু আজকের জন্মদিনটি তোমার জন্য আমার পরিবারের জন্য একটা অন্যরকম তাৎপর্য, একসঙ্গে থাকার ইচ্ছে ছিল আমার।’

যোগ করে এই অভিনেতা আরও লিখেন, ‘যাক আল্লাহর হুকুমে কর্মের কারণে তুমি বাংলাদেশের বাইরে আছো, সারা জাহানের মালিক আমাদের আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। প্রিয়দর্শিনী মৌসুমী শুভ জন্মদিন।’

এদিকে, মৌসুমী আমেরিকা যাওয়ার আগে সৈয়দ আপন আহসানের নির্দেশনায় একটি তথ্যচিত্র, তোহা মোরশেদের পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও নির্মাতা জাহিদ হোসেনের সিনেমা ‘সোনার চর’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙ্গন’ সিনেমার কাজ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য