রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোন নিউইয়র্ক সিটির কাউন্সিলর হওয়ায় গর্বিত পূর্ণিমা

news-image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে হওয়া এই নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন তিনি। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলর হিসেবে এ নির্বাচনে জিতে তিনি রেকর্ড গড়েছেন। শাহানার পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার ফুফাতো বোন।

আর ছোট বোনের এই বিজয়ে বেশ উচ্ছ্বসিত পূর্ণিমা। বলেছেন, বোনের এমন সাফল্যে গর্বিত তিনি। আগামীতে বোন আরও বড় সাফল্য নিয়ে আসার জন্য জানিয়েছেন শুভ কামনা। বুধবার (৩ নভেম্বর) এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এদিন দুপুরে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন তিনি।

পূর্ণিমা বলেন, ‘সম্পূর্ণ নিজের যোগ্যতায় সে এটা অর্জন করেছে। এটা আমাদের পরিবারের জন্য অনেক গর্বের একটি বিষয়। অনেক আগে থেকেই সে এর সঙ্গে জড়িত ছিল। এ জন্য অনেক স্ট্রাগলও করেছে। অবশেষে সে এর ফল পেয়েছে। খুব কম বয়সে সে এটা অর্জন করেছে। যা আমাদের পুরো পরিবারের জন্য গর্বের একটি বিষয়।’

এই নায়িকার ভাষ্য, ‘আগে আমাদের পরিবারের, গ্রামের মানুষ আমাকে নিয়ে গর্ববোধ করত। এখন তার সঙ্গে আরেকজন যোগ হলো। চট্টগ্রামের মেয়ে হিসেবে তাকে নিয়েও সবাই গর্ব করবে এখন। যুক্তরাষ্ট্রে থেকে সে আরও বড় হোক, আরও উন্নত পজিশনে যাক এটাই আমরা আশা করব।’

পূর্ণিমা বলেন, ‘আমার বাবার নাম হানিফ, আবার আমার ফুফার নামও হানিফ। ফলে আমাদের দুজনের নামের সঙ্গেও তা রয়েছে। মজার বিষয় হলো এই হানিফ, ওই হানিফ নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। একবার ইউএস অ্যাম্বাসিতে তারা ভেবেছিল আমি আমার বাবার কাছে যেতে চাচ্ছি। পরে ওখানে ক্লিয়ার করতে হয়েছে আমার বাবা মারা গেছেন। উনি হচ্ছেন আমার ফুফা।’

পূর্ণিমা আরও জানান, শাহানা হানিফের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। সর্বশেষ ২০১৬ সালে শাহানা বাংলাদেশে এসেছিলেন। তার এই আসা ছিল মূলত বাংলা শিখতেই। আদর্শলিপি কিনে শিক্ষক রেখে প্রায় ৮-৯ মাস ধরে তিনি বাংলা শেখেন।

পূর্ণিমা নিজেও বোনকে বিভিন্ন সময় শুটিংয়ে নিয়ে যান। সেখানে গিয়েও বই-খাতা নিয়ে বাংলা বর্ণমালা লিখতেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়া এই তরুণী। বাংলার শেখার জন্য দু’একবার নায়ক ফেরদৌসেরও সহায়তা নিয়েছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেই দেশ এসে এত পরিশ্রম করে বাংলা শিখে যান তিনি। এবার তারই ফল পেলেন। সম্মান বয়ে এনেছেন নিজের পরিবার এবং দেশের জন্য।

উল্লেখ্য, শাহানা হানিফ ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট। যা মোট ভোটের ৮ শতাংশ।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ