,

আধঘণ্টায় ১৪২ কোটি টাকা লেনদেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের প্রথম আধঘণ্টায় শেয়ারবাজারের মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

প্রথম আধঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ১১ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে ১৪২ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধঘণ্টার লেনদেনে সবকটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এরপরও লেনদেন শুরুর ১০ মিনিটের মাথায় ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৬ পয়েন্ট কমে যায়।

তবে অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ায় সূচক। প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ১০টা ২০ মিনিটে ডিএসই’র প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়।

অবশ্য এরপর আবার কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে সূচকের ঊর্ধ্বমুখীতাও কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের তুলনায় ১১ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে দশমিক ৩১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪২ কোটি ৫৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৮৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য