,

উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত বিষয়ে ভারতের সঙ্গে কাজ করবে ফ্রান্স : ম্যাঁখো

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো বলেছেন, উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়নে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে তার দেশ। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নে নয়াদিল্লির সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

গত শনিবার ইতালির রাজধানী রোমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক টুইটবার্তায় এ কথা জানান ম্যাঁখো। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডস।

টুইটবার্তায় ম্যাঁখো বলেন, ‘উদ্ভাবন, পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আমরা ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করবো। আমরা একত্রে কাজ করলে ইন্দো-প্যাসেফিক অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

জি-২০ সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হওয়া ম্যাঁখো-মোদির ওই বৈঠকে উপস্থিত ছিলেন- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

এর আগে, সবশেষ গত সেপ্টেম্বরে এই দুই নেতা কথা বলেন। সেই সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়নসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য