,

কাবুলে সামরিক হাসপাতালের কাছে বিস্ফোরণ, নিহত ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় সামরিক হাসপাতালের পাশে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনায় আরও ৪৩ জন আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

প্রত্যক্ষদর্শী ও তালেবান কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পাশাপাশি ওই এলাকা থেকে গুলির শব্দও শোনা গেছে। আফগান সরকারের সহকারি মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের বলেন, কাবুলের ৪০০ সয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের ফটকে কমপক্ষে দুটি বিস্ফোরণে শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, এটা ছিল একটি গাড়ি বোমা হামলা। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন আইএসকেপিকে সন্দেহের তালিকায় শীর্ষে রাখা হচ্ছে।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের সঙ্গে ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স বা আইএসকেপির সংঘাত বহু দিনের। বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তার জন্য এ গোষ্ঠিটিকে সবচেয়ে বড় হুমকি মনে করে তালেবান।

এর আগে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি বার্তাসংস্থা রয়টার্সকে জোড়া বিস্ফোরণের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের ফটকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টুইটারে তিনি বলেন, ‘ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।’ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। হাসপাতালটি কাবুলের কেন্দ্রে থাকা কূটনৈতিক এলাকায়। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য