,

‘নৌকায় ভোট না দিলে কবর দিতে দেয়া হবে না’ (ভিডিও)

news-image

কক্সবাজার প্রতিনিধি : নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহ আলমের বিরুদ্ধে।

সোমবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকার নৌকার প্রচারণার অফিস উদ্বোধনকালে নৌকার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহ আলম ওই হুমকি দেন।

চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সোমবার রাতে ৯ নং ওয়ার্ডে মনির মার্কেট এলাকায় প্রচারণার অফিস উদ্বোধন কালে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, যারা যারা নৌকায় ভোট দিবে না তাদের চিহ্নিত করা হবে। তাদেরকে কবরস্থানে কবর দিতে দেয়া হবে না।

এসময় তিনি আরও বলেন, এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাদেরকে কবর দিতে দেয়া হবে না। তাদেরকে চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেয়া হবে না।

এই চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম ও কোটবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।

এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার পাড়ায় আমার সমাজে সবাই আমার আত্মীয়-স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদেরকে কবরস্থানে জায়গা দিতে দেয়া হবে না।’

মসজিদ এবং কবরস্থান তার ব্যক্তিগত সম্পদ বলে দাবি করে তিনি বলেন, ‘পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধীতা যারা করবে তাদের স্থান এখানে হবে না।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম